রাজনৈতিক সংঘর্ষে অশান্ত হয়ে উঠলো কোচবিহার জেলা দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকা - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 15, 2019

রাজনৈতিক সংঘর্ষে অশান্ত হয়ে উঠলো কোচবিহার জেলা দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকা

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার,১৫সেপ্টেম্বরঃ-ফের রাজনৈতিক সংঘর্ষে অশান্ত হয়ে উঠলো কোচবিহার জেলা দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকা। শনিবার রাত এগারোটা নাগাদ আচমকা এলাকায় বোমাবাজি শুরু করে একদল দুষ্কৃতী। এমনকি ঘটনাস্থলে থাকা একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলিও চালায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আহত হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনো পর্যন্ত ভেটাগুড়ি এলাকায় ব্যাপক বোমাবাজি এবং গুলি চলছে। ঘটনার খবর পেয়ে কোচবিহার দিনহাটা থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা পুরো এলাকা ঘিরে রেখেছে। পুলিশের টহলদারি চলছে এলাকায়। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একের পর এক রাজনৈতিক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার দিনহাটা মহকুমা। এদিন আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি বর্তমানে দিনহাটা মহকুমা থানায় রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad