নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি, ১৫সেপ্টেম্বরঃ-শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশের অভিযান উদ্ধার আগ্নেয়াস্ত্র। বেশ কিছুদিন যাবৎ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ছোটখাটো চুরি এবং ডাকাতির ঘটনা ঘটে। চুরি এবং ডাকাতির ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিগাড়া থানার তদন্তকারী অফিসারেরা। পুলিশের বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে মোট পাঁচ জন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সমর্থ হল মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র। উদ্ধার হয়েছে খোয়া-যাওয়া অর্থ, স্বর্ণালংকার এবং বেশ কিছু সামগ্রী। ধৃতদের নাম বাপি সিং, মোঃ তাহির, অমিত বাল্মিকী, অনিল রাম ও আকতার আলী। ধৃতদের মধ্যে মধ্যে তিনজনকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে এবং দুইজনকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে মাটিগারা থানার পুলিশ। মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা কুখ্যাত দুষ্কৃতী। মাটিগারা থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকা তে এরা বেশ কিছু চুরি এবং ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ পুলিশের। ধৃতদের কে রবিবার শিলিগুড়ি আদালতে তুলে পুনরায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মাটিগাড়া থানাসহ বিভিন্ন এলাকায় চুরি এবং ডাকাতি করা সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাবে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত এসিপি বিদিত রাজ বুনদেশ এবং মাটিগাড়া থানার ওসি সুবল ঘোষ জানিয়েছেন মাটিগাড়া এলাকাতে অন্যান্য চুরির এবং ছিনতাইয়ের তদন্ত চলছে খুব দ্রুত সমস্ত ঘটনার দোষীরা গ্রেফতার হবে।
Sunday, September 15, 2019
আগ্নেয়াস্ত্র ও চুরি ডাকাতির মাল সহ গ্রেপ্তার ছয় দুস্কৃতি
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment