বিশ্বকর্মা পূজোতে জটায়ু বধ - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 15, 2019

বিশ্বকর্মা পূজোতে জটায়ু বধ

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার,১৫সেপ্টেম্বরঃ-প্রতিবছরের মতো এবছরও বিশ্বকর্মা পূজোতে চমক দিতে চলেছে কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এবছর কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ৭৫ তম বিশ্বকর্মা পুজো। পুজো ঘিরে চরম ব্যস্ততা সংস্থার কর্মীদের মধ্যে। পুজোর দিন ও তারপর দিন দর্শনার্থীদের জন্য তৈরি করা হয় বিভিন্ন ধরনের মডেল। এবছরও তৈরি করা হয়েছে সংস্থার কর্মীদের দ্বারা রামায়ণ থেকে নেয়া জটায়ু বদ ও সীতা হরণ। কোচবিহারের রাজা আমলের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা পূজো তে নতুন কি চমক রয়েছে তার দিকেই তাকিয়ে থাকে কোচবিহারের সাধারণ মানুষ। এছাড়াও দুদিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সংস্থার কর্মী ও তার পরিবারের সদস্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad