অপরিচিত মহিলা সাথে বচসা থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ছয় - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 15, 2019

অপরিচিত মহিলা সাথে বচসা থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ছয়

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি,১৫সেপ্টেম্বরঃ-পুলিশের গাড়ী ভাঙ্গচুরের ঘটনায় ছয়জন কে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে শনিবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন কলম জোত এলাকায় এক অঞ্জাত পরিচয় মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাকে ধরে জিঞ্জাসাবাদ শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মাটিগাড়া থানার পুলিশ। পুলিশকে দেখে ছত্রভঙ্গ হয়ে যায় স্থানীয়রা। সূযোগ বুঝে চম্পট দেয় ওই মহিলা। মহিলা চম্পট দিতেই উত্তেজিত হয়ে জনতা ভাঙ্গচুর চালায় পুলিশের গাড়ীতে। গাড়ী ভাঙ্গচুরের ঘটনায় যুক্ত থাকায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। সুয়োমোটো মামলা দায়ের করে পুলিশ ছয়জনের বিরুদ্ধে।ধৃত ছয় জন কে রবিবার শিলিগুড়িতে বিশেষ আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad