সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে ‘মিশন মঙ্গল’ ছবিতে অভিনয় করে ব্যাপক সফলতার পর ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, দক্ষিণী ছবি অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরুর কথা ছিল তার। এক পরিচালকের সঙ্গে দেখা করতে চেন্নাইতে গিয়েছিলেন তিনি। কথা ছিল তারা কোনো কফিশপে বসবেন। কিন্তু ওই পরিচালক তাকে নিজের হোটেলের ঘরে নিয়ে যাওয়ার জন্য জোর করতে শুরু করেন। বিদ্যা বলেন, ‘এমন কথা শুনে আমি চমকে যাই। পরে ওই পরিচালকের কথা মতো তার হোটেলের রুমে গিয়ে বসলেও কয়েক মিনিটের মাথায় বের হয়ে আসি আমি।’ ওইদিনের ঘটনা মনে হলে এখনও গা শিউরে উঠে মন্তব্য করে অভিনেত্রী বলেন, ‘ওইদিন হোটেলের ঘরের দরজা খোলাই রেখেছিলাম। ফলে পরিচালক সেখান থেকে ৫ মিনিটের মধ্যে বেরিয়ে যান। বলিউডে ১৫ বছর কাটানোর পর সেই ঘটনার কথা মনে পড়লে এখনও ভয় লাগে আমার।’

No comments:
Post a Comment