ঘরে রাঁধুন পাস্তা এই সহজ উপায়ে - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 29, 2019

ঘরে রাঁধুন পাস্তা এই সহজ উপায়ে



উপকরণ :



পাস্তার জন্য :
সেদ্ধ পাস্তা দুই কাপ, লবন পরিমাণ মতো, চিজ পরিমাণ মতো, কালো অথবা সাদা গোলমরিচ গুঁড়া, মাখন, অলিভ ওয়েল, ধনিয়া পাতা, মুরগির মাংস অথবা গরুর মাংস পরিমাণ মতো।

হোয়াইট সসের জন্য :


দুধ এক কাপ, ময়দা দুই টেবিল চামচ, মাখন এক টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া এক চা চামচ।

প্রস্তুত প্রণালী :
প্রথমে হোয়াইট সস বানাতে (আঁচ কম করে) কড়াইয়ে মাখন গলিয়ে নিন । এবার এর মধ্যে ময়দা দিয়ে নাড়ুন। হালকা বাদামি কালার হয়ে এলে এতে আস্তে আস্তে দুধ ঢেলে দিন। আঁচ কম দিয়ে নাড়তে থাকুন। সসের মত ঘন হয়ে এলে চুলার জ্বাল নিভিয়ে দিন। পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিন।

পাস্তা রান্নার পদ্ধতি :

প্রয়োজন মতো পানি গরম করে পরিমাণ মতো লবন, সয়াবিন অথবা অলিভ অয়েল দিয়ে পাস্তা সিদ্ধ করে পানি ঝড়িয়ে নিন৷

কড়াইতে তেল গরম করে হাড় ছাড়া মুরগির মাংস ছোট টুকরা করা অথবা গরুর পছন্দ মতো টুকরা মাংস, আদাবাটা, রসুন কুঁচি, সয়া সস ও পাপরিকা পাউডার দিয়ে ভাজুন। তারপর ক্রিম, কাঁচা মরিচসহ চার থেকে পাঁচ/ দশ মিনিট রান্নার পর সিদ্ধ করা পাস্তা দিয়ে দিন। সঙ্গে কিছু চিজ, ওরিগানো এবং বেসিল ছিটিয়ে দিয়ে মিশিয়ে নিন।

নামানোর আগে আগে হোয়াইট সস, উপরে বাকি চিজ, ওরিগানো, বেসিল ছিটিয়ে দুই মিনিট ঢেকে রাখুন। তাহলে পাস্তার উপরে দেওয়া চিজগুলো গলে যাবে৷

নামিয়ে গরম গরম পরিবেশন করুন। তা না হলে ঠাণ্ডা হয়ে গেলে পাস্তা জমাট বেঁধে যায়। তখন খেতেও স্বাদ লাগে না

No comments:

Post a Comment

Post Top Ad