রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বকে বরফের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জানানো হল।
চোখের ফোলাভাব: চোখের নিচের কালো দাগ দূর করতে বরফের টুকরা আলতোভাবে ১০ থেকে ১৫ মিনিট চোখের চারপাশে ঘষুন। এতে ফোলাভাব কমে আসবে ।
ব্রণ সঙ্কুচিত করতে: মুখে ব্রণ দেখা দিলে সঙ্কুচিত করতে বরফের টুকরা ঘষুন। এতে ব্রণের সংক্রমণ দূর হয়ে সংকুচিত হবে।
তাৎক্ষণিক উজ্জ্বলতা পেতে: মুখে গোলাকারভাবে বরফ ঘষলে ত্বকে উজ্জ্বলভাব ফুটে ওঠে। চাইলে কয়েক টুকরা বরফ একটা পাতলা সুতি কাপড়ে পেঁচিয়ে কয়েক মিনিট মুখে ঘষতে পারেন। এতে ত্বক সুন্দর দেখাবে।
থ্রেডিংয়ের ব্যথা কমাতে: অনেকেই মুখে থ্রেডিং করিয়ে থাকেন। থ্রেডিংইয়ের ব্যথা কমাতে বরফ খুব ভালো কাজ করে। ভ্রু’র চারপাশে, ঠোঁটের উপরের অংশে এমনকি সারামুখে হাল্কা করে বরফ ঘষলে থ্রেডিংয়ের ব্যথা এমনকি লালচেভাবও কমে যায়* সংগৃহীত।

No comments:
Post a Comment