গলব্লাডারে পাথরের সমস্যা - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 29, 2019

গলব্লাডারে পাথরের সমস্যা

গলব্লাডারে পাথরের সমস্যা অনেকেরই হয়ে থাকে। পেটের উপরের অংশে ডান দিকে তীব্র ব্যথা হয়। রক্তে কোলেস্টেরল বাড়লে বা বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পেলে পিত্তরসের ক্ষরণে বাধা আসে। তখন সেই পিত্তরস পিত্তথলিতে জমে পাথর তৈরি করে।
নারীরা এই রোগে আক্রান্ত হয়ে থাকে বেশি। ঘন ঘন উপোস করা, অসময়ে খাওয়া, ডায়াবেটিক, কোলেস্টেরল নিয়ন্ত্রণে নেই, মেনোপজের পর হরমোন রিপ্লেসমেন্টে অভ্যস্ত বা এক সময়ে প্রচুর গর্ভনিরোধক বড়ি খেয়েছেন এমন নারীদের এই রোগের ঝুঁকি বেশি। তবে পুরুষেরা এই রোগের বাইরে নয়।
তবে খাবারের মাঝে অনেকক্ষণ ছেদ থাকলেও এই সমস্যা বাড়ে। এতে সাধারণত পেটের উপরের অংশে ডান দিকে ব্যথা হয়।
তবে এই রোগের কারণগুলো জানা থাকলে ও সচেতন হলে সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। গলব্লাডারে পাথরের কারণগুলো জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ভাস্কর দাস।
আসুন জেনে নেই গলব্লাডারে পাথরের লক্ষণ।
১. গলব্লাডারে পাথর হলে মূলত পেটের ডান দিকের ব্যথা হয়। এই ব্যথা ছড়িয়ে পড়ে ডান কাঁধ অবধি।
২. কাঁপুনি দিয়ে জ্বর আসে ও পেটে ব্যথা হতে পারে।
৩. মাংস ও তেল জাতীয় কিছু খেলে ব্যথা বাড়ে ও সঙ্গে ঘন ঘন বমি হয় ।
৪.এ ধরনের রোগীরা হেপাটাইটিসের শিকার হন। তাই পেটে ব্যথার সঙ্গে হেপাটাইটিস দেখা দিতে পারে।
উপরের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
*সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad