বিজেপির ডেপুটেশানে বাধা ! তৃণমূল ও বিজেপি সংঘর্ষ - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, July 31, 2019

বিজেপির ডেপুটেশানে বাধা ! তৃণমূল ও বিজেপি সংঘর্ষ

  পূর্ব ঘোষণা অনুযায়ী বিজেপির পক্ষ থেকে হাবড়া এক নম্বর ব্লকে বিড়া রাউতারা পঞ্চায়েতে বিজেপি ডেপুটেশান দিতে গেলে তৃনমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পরে দুই পক্ষ। বিজেপির অভিযোগ পুলেশের সামনে বিজেপি কর্মীদের মারধর করে তৃনমূলের  কর্মীরা।
বিজেপির পক্ষ থেকে ১৭ দফা দাবী নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ডেপুটেশান দিতে যাচ্ছিল সে সময় তৃনমূলের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। দুজন আহত হয় বলে বিজেপির অভিযোগ। এবং তিনজন মেম্বার রয়েছে বিজেপির তাদের সব রকম সুবিধা থেকে বঞ্চিত রাখে বলে অভিযোগ।   তৃনমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবী বিজেপির ইচ্ছে করে ধর্মের নামে সুরসুরি দিয়ে অশান্তি সৃষ্টি করেছে সংবাদ শিরোনামে থাকার জন্য। তৃনমূলের দুজন আহত বলে দাবী।
পরে পুলিশের সাহায্যে বিজেপির প্রতিনিধিরা ডেপুটেশান দিতে পঞ্চায়েত অফিসে ঢোকেন
   পরে এলাকায় হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী । পরে বিজেপি তরফে পুলিশি নিরাপত্তায় রাওতারা পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মোড়লের কাছে একটা ডেপুটেশন দেয়  বিজেপি ।

No comments:

Post a Comment

Post Top Ad