কচ্ছপ পাচারের অভিযোগে গ্রেফতার বনগাঁ পুরসভার বিজেপি কাউন্সিলরের ছেলে - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, July 31, 2019

কচ্ছপ পাচারের অভিযোগে গ্রেফতার বনগাঁ পুরসভার বিজেপি কাউন্সিলরের ছেলে

আন্তর্জাতিক কচ্ছপ পাচার চক্রের অভিযোগে বনগাঁ পুরসভার কুড়ি নম্বর ওয়াডের বিজেপি কাউন্সিলর গিতা দাসের ছেলে কে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শেখর রায় নামে ওই যুবক কে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। মঙ্গলবার ধৃত কে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতের বিরুদ্ধে মধ্যপ্রদেশে রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ আছে।ধৃত বিরল প্রজাতির কচ্ছপ বিভিন্ন রাজ্যে অবৈধভাবে ভাবে পাঠাতো বলেও অভিযোগ। মধ্যপ্রদেশে ধৃতের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ট্রানজিট রিমান্ডে ধৃত কে মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন থানা হেফাজতে নেবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন দুপুরে বাড়ির থেকে শেখর কে গ্রেফতার করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad