পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, July 31, 2019

পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাদেশের পণ্য রপ্তানি করতে যাওয়ার গাড়ির চালকদের থেকে বেশি টাকা নেওয়ার প্রতিবাদে কর্মবিরতি ভারতীয় ড্রাইভার ও মোটর অ্যাসোসিয়েশনের ফলে মঙ্গলবার সকাল থেকে  পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ।                                                       

অভিযোগ বাংলাদেশে পণ্য রপ্তানি করতে যাওয়া গাড়ি চালকদের কাছ থেকে অতিরিক্ত সাড়ে তিন থেকে চার হাজার টাকার দাবি করে সেখানকার শ্রমিকেরা না দিতে পারলে চলে অকথ্য অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর। এমনকি রপ্তানি করতে যাওয়ার গাড়ি থেকে পণ্য চুরি এবং বিভিন্ন অজুহাতে টাকা আদায়ের অভিযোগও ওঠে।  বাড়বার বাংলাদেশের প্রশাসন কে জানিয়েও কোন ফল হয়নি বলে জানায় তারা। ফলে আজ পেট্রাপোলর ভারতিয় শ্রমিক ও  মালিকেরা কর্মবিরতি পালন করে,  বন্ধ হয়ে যায় আমদানি-রপ্তানি । এদিন সকালে পেট্রাপোল সীমান্ত দিয়ে কোনগাড়ি বাংলাদেশে যায়নি। এদেশের শ্রমিক এবং মালিকেরা তাদের দাবি অবিলম্বে বাংলাদেশ হওয়া অত্যাচার বন্ধ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নাম হবে।  বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতের মালিক এবং ড্রাইভার অ্যাসোসিয়েশন এর সঙ্গে সমস্যা সমাধানের জন্য বৈঠকে বসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad