স্বাস্থ্য কর্মাধ্যক্ষের দোকানের গোডাউন থেকে অভিযান চলিয়ে ৮০০ টিন চিটাগুড় ও বাট ৫ পেটি উদ্ধার করল আবগারি দপ্তর - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, July 31, 2019

স্বাস্থ্য কর্মাধ্যক্ষের দোকানের গোডাউন থেকে অভিযান চলিয়ে ৮০০ টিন চিটাগুড় ও বাট ৫ পেটি উদ্ধার করল আবগারি দপ্তর

নন্দকুমার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষের দোকানের গোডাউন থেকে অভিযান  চলিয়ে ৮০০ টিন চিটাগুড় ও বাট ৫ পেটি উদ্ধার করল আবগারি দপ্তর। গোপন  সূত্রে খবর পেয়ে মঙ্গলবার আবগারি দপ্তর অভিযান চালায় নন্দকুমার বাজারে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গৌতম সাহুর দোকানে। সেখান থেকে মদ তৈরির সরঞ্জাম সহ প্রায় ৮০০ টিন চিটাগুড় উদ্ধার করে আবগারি দপ্তর। বাজকুল, চন্ডিপুর, মহিষাদল ও নন্দকুমারের  আবগারি  দপ্তরের পুলিশ নন্দকুমার বাজারে নন্দকুমার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ  গৌতম সাহুর একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে মদ তৈরির গুরুত্বপূর্ণ  মাদক ইস্ট উদ্ধার করে। আবগারি  দপ্তর সেগুলি বাজেয়াপ্ত করে তমলুক হেড অফিসে নিয়ে যায়। ঘটনার অভিযুক্ত গৌতম সাহুকে আটক করেছে আবগারি দপ্তর। অভিযোগ দীর্ঘদিন ধরে গোপনে মাদ তৈরির সরঞ্জাম বিক্রি করে যাচ্ছিল গৌতমবাবু।

No comments:

Post a Comment

Post Top Ad