ইষ্টবেঙ্গলের শতবার্ষিকির পাল্টা ইছামতী পাড়ের সবুজ মেরুণ সমর্থকদের - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, July 31, 2019

ইষ্টবেঙ্গলের শতবার্ষিকির পাল্টা ইছামতী পাড়ের সবুজ মেরুণ সমর্থকদের

কোলকাতার রাজপথে যখন দাপিয়ে বেড়াচ্ছে লাল হলুদ সমর্থকরা ঠিক তখনই প্রত‍্যাশা মতোই সীমান্ত শহর বসিরহাটে দেখা গেল এক অন‍্য চিত্র। মোহন বাগান সমর্থকদের গড় বলে পরিচিত 'বসিরহাটে' সাড়ম্বরে পালিত হলো জাতীয় ক্লাবের ১৩০তম প্রতিষ্ঠা দিবস। শহর বসিরহাটের সঙ্গে মোহন বাগানের সম্পর্ক দীর্ঘ দিনের। সেই ১৮৯৪ সালে টাকির তৎকালীন রায়চৌধুরী জমিদারদের আমন্ত্রণে বসিরহাট মহকুমার টাকিতে বসিরহাট একাদশের সাথে খেলতে এসেছিল মোহন বাগান দল। তারপর শতাব্দী পেরিয়ে ১২০ বছর অতিক্রান্ত করলেও বসিরহাটের সবুজ মেরুণ প্রীতিতে যে এতটুকুও ভাটা পড়েনি তারই এক অন‍ন‍্য নজিরের দেখা পাওয়া গেল। এদিন বসিরহাটের কাছারিপাড়ার এক ক্লাব প্রাঙ্গনে এমনই এক অভিনব উদ‍্যোগ নেয় 'বসিরহাটের হৃদয়ে সবুজ মেরুণ' নামক এক মোহন বাগান ফ‍্যান্স ক্লাব। সারা রাত্রি ব‍্যাপী এই অনুষ্ঠানে রীতিমতো সবুজ মেরুণ কেক কেটে, শহর জুড়ে পাল তোলা নৌকার পাতাকা লাগিয়ে, প্রিয় দলের প্রতি জয়ধ্বনি দিয়ে ও সর্বোপরি বড় পর্দায় 'এগারো' চলচ্চিত্র প্রদর্শনীর মাধ‍্যমে একেবারে তাক লাগিয়ে দেওয়ার এক অদম্য প্রয়াসকে স্বাগত জানালেন বসিরহাটের অসংখ‍্য ফুটবল প্রেমী। আগামীদিনে ট্রফি জয়ের পর ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে ও রক্তদানের মতো নানান ধরনের সামাজিক উদ্যোগ নেওয়া হবে সেই কথাও স্মরণ করিয়ে দেন উদ‍্যোক্তারা। আর অল্প কিছু দিনের মধ‍্যেই কোলকাতা লিগ ও ডুরান্ড কাপের মধ‍্য দিয়ে ২০১৯-২০ এর ফুটবল মরসুম শুরু করতে চলেছে গঙ্গা পাড়ের ক্লাব। তাই নিজেদের প্রিয় দলকে উৎসাহিত করতে ইছামতী পাড়ের সমর্থকদের এহেন উদ‍্যোগকে স্বাগত জানিয়েছেন সকল মোহন বাগান প্রেমীরা। 

No comments:

Post a Comment

Post Top Ad