দুষ্কৃতী কারিরা জমায়েত হওয়ার আগেই গোপন সুত্রের খবরের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বি এস এফের জাওয়ানেরা বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ ৫ জন দুষ্কৃতিকে আটক করলো। শনিবার বিকালে গোপন সুত্রের খবরের ভিত্তিতে বিএসএফ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ভারত বাংলাদেশ সীমান্তের দাড়িভিটের সোনামতি বিওপি এলাকয় একটি গাড়ি থেকে ৫ দুষ্কৃতিকারীকে আটক করে। তাদের ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ সুত্রে জানাযায় ধৃতদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি,৪টি মোবাইল ফোন এবং বেহুঁশ করার তরল আটক করে। ধৃতরা হল হাসান উদ্দিন,তাজিমূল হক,সাহেদ আলী,আলম হক ও রসিদ আকতার।ধৃতদের সকলের বাড়ি চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায়। পুলিশ আজ ধৃত ৫ জনকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠায় ৫ দিনের রিমান্ড চেয়ে। আদালত ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। কি কারনে তারা ওই এলাকায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
Sunday, July 28, 2019
সীমান্তে বিএসএফের সফল নজরদারিতে পাকড়াও ৫
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment