ফোনেই চলত যোগাযোগ, শহররের মাঝেই রমরমিয়ে চলা মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার দশ জন - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, July 28, 2019

ফোনেই চলত যোগাযোগ, শহররের মাঝেই রমরমিয়ে চলা মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার দশ জন

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি, ২৮জুলাইঃ-ফোন করে বন্ধু পাতিয়ে তারপর প্রেমের জালে ফাঁসিয়ে টাকা নেওয়ার অভিযোগ হামেশায় দেখা য়ায়।কিন্তুু ফোনে যুবকদের সাথে বন্ধুত্ব করে দেহ ব্যবসার বিষয়টি এই প্রথম আসল সম্মুখে। এমই এক চক্রের হদিশ পেয়ে হানা দিয়ে দশ জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির গোয়েন্দা বিভাগ। জানা গিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে শিলিগুড়ির হাকিম পাড়ার উপকার ক্লাবের পাশে একটি বাড়ীতে হানা দেয় গোয়েন্দা বিভাগ। সেই বাড়ী থেকে দশ জন যুবক যুবতীকে আটক করে পুলিশ। উদ্ধার হয় প্রচুর বিনামূল্যে বিতরন হওয়া সরকারি কনডম। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলছিল মধুচক্রের আসরটি। অবশেষে ফাঁদ পেতে বড় সরো সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। গ্রেফতার শিলিগুড়ি শহরের নামজাদা কয়েকজন ব্যবসায়ী। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad