টোটোর ধাক্কায় শিশুর মৃত্যু, দেহ পুঁতে দেওয়া হল পুলিশকে না জানিয়ে - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, July 28, 2019

টোটোর ধাক্কায় শিশুর মৃত্যু, দেহ পুঁতে দেওয়া হল পুলিশকে না জানিয়ে

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি, ২৮জুলাইঃ-ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চয়ন পাড়া এলাকায়,বাড়ীর সামনে খেলছিল আড়াই বছরের শিশুকন্যা প্রিয়াঙ্কা রায়। সেই সময় একটি টোটো ব্যাক করতে গিয়ে ধাক্কা মারে পিয়াঙ্কাকে। সে পড়ে গেলে টোটো চালক লক্ষ্য না করায় তার গায়ের উপর দিয়ে টোটো নিয়ে যায়। দুর্ঘটনায় আশঙ্কাজনক শিশু কে নিয়ে প্রথমে যাওয়া হয় শিলিগুড়ি হাসপাতালে। সেখানে যাবার পর চিকিৎসকেরা শিশু কে আশঙ্কাজনক বলে ভর্তি না নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে।চিকিৎসকদের পরামর্শে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।সেখান থেকে তার মৃতদেহ নিয়ে আশা হয় বাড়ীতে। টোটো চালক নিরঞ্জন কর্মকারের নেতৃত্ব ময়নাতদন্ত না করিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে শিশুর দেহ সমাধিস্থ করা হয় আশিঘর আউটপোস্ট এর বৈকুন্ঠপুর অরন্যের কাছে। রাতে প্রিয়াঙ্কার পরিবার ভুল বুঝতে পেরে আশিগড় থানায় অভিযোগ জানায়। রবিবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটির নিচ থেকে পিয়াঙ্কার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযুক্ত নিরঞ্জনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রিয়াঙ্কা পরিবারকে জিঞ্জাসাবাদ করছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad