এক গৃহবধূর ফাঁস কাহিনী কতটা মর্মান্তিক দেখুন - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, July 28, 2019

এক গৃহবধূর ফাঁস কাহিনী কতটা মর্মান্তিক দেখুন

শ্বশুর বাড়ির অমতে বিয়ে করায় অত্যাচার অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার গয়েশপুর কলতাপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম তাপসী পাশোয়ান (২৩)। বাড়ি ওই এলাকায়। স্বামী আকাশ পাশোয়ান পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী। মেয়ের পরিবারের সদস্যরা জানান, গত ৬ বছর আগেই প্রেম করে বিয়ে করে তারা। পরবর্তী সময়ে মেয়ের বাড়ির লোকেরা সম্পর্ক মেনে নিলেও ছেলের বাড়ি থেকে তা মেনে নেয়নি। তা সত্ত্বেও ছেলে স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়ে ওঠে।এরপর থেকে ওই গৃহবধূর ওপর শুরু হয় অকথ্য অত্যাচার। তাও সহ্য করে এতোদিন ওই বাড়িতেই ছিল গৃহবধূ। শনিবার বিকেল বেলা স্বামী স্ত্রী সহকারে মেয়ের বাড়িতে যাই। ওই বাড়ি থেকে ছেলের বাড়িতে ফিরতেই অশান্তি চরম আকার নেয়।সেই সময় শাশুড়ি পুনম পাশোয়ান ও শ্বশুর জয়প্রকাশ পাশোয়ান ওই গৃহবধূকে লক্ষ্য করে কটূক্তি অপমান ও অকথ্য অত্যাচার করতে শুরু করে। এমনকি তাকে রাতের অন্ধকারে জোর পূর্বক বাড়ি থেকে বের করে দিচ্ছিল। সেই সময় স্বামী বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ এরপরই ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ। ঘটনার পর থেকে পলাতক শ্বশুর আর শাশুড়ি।গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছে ইংরেজবাজার থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad