বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীর সামনে ধরনা প্রেমিকার - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, July 28, 2019

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীর সামনে ধরনা প্রেমিকার

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি,২৮জুলাইঃ-প্রেমিকা বাড়িতে এসে বিয়ের দাবী জানানোর আগেই আরেক প্রেমিকাকে নিয়ে বিয়ে করে পালিয়ে গেল যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়াল রবিবার দুপুরে ধুপগুড়ির ঝালটিয়া এলাকায়।জানা যায় ময়নাগুড়ির বাসিন্দা আচমকাই প্রেমিকা ধূপগুড়ির ঝালটিয়া এলাকায় প্রেমিকের বাড়িতে যায়। দাবী একটাই দীর্ঘ দুই বছর থেকে প্রেমের সম্পর্ক ছিল,তাই এখন বিয়ে করতে হবে।কিন্তু দুদিন আগেই ময়নাগুড়িরই অপর এক যুবতীকে বিয়ে করে ঐ যুবক।খবর পেয়েই প্রেমিকা বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসে। প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবী জানাতেই প্রেমিকের পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। গ্রামবাসীরাও কানাঘুষো খবর পেয়ে ধীরে ধীরে প্রেমিক যুবকের বাড়ির সামনে জমায়েত হয়।প্রেমিক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ দেখায় অনেকেই। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। কিন্তু প্রেমিকা থানায় যেতেও অস্বীকার করে। এদিকে ঐ যুবকের পরিবারের কাউকেই বাড়িতে পাওয়া যায় নি। বাধ্য হয়ে পুলিশ খালি হাতেই ফিরে আসে। অভিযোগ, প্রেমিকা যখন বাড়িতে ঢুকেছিল তখন সস্ত্রীক প্রেমিক সহ পরিবারের সকলেই বাড়িতে ছিল।কিন্তু গ্রামবাসীরা একে একে জমায়েত হতে শুরু করতেই বাড়ি ছাড়ে তারা। এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই।তাই কাউকেই আটক করা যায় নি। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad