এক্সপ্রেস টেনের এসি কামরার বাথরুমের ভেন্টিলেটরে আগুন, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, July 28, 2019

এক্সপ্রেস টেনের এসি কামরার বাথরুমের ভেন্টিলেটরে আগুন, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি,২৮জুলাইঃ- কোলকাতাগামী  তিস্তা তোর্সা এক্সপ্রেস টেনের এসি কামরার বাথরুমের ভেন্টিলেটরে আগুন। জলপাইগুড়ি রোড স্টেশনে দাড়িয়ে ট্রেন। আগুন নেভানোর কাজ করছে রেল কর্মীরা। অপ্লের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ট্রেন যাত্রীরা। আজ দুপুর নাগাত ট্রেনটি হটাৎ জলপাইগুড়ি রোড স্টেশনে দাড়াতেই যাত্রীরা দেখতে পান ট্রেনের এসি কামরার বাতরুম থেকে আগুন ও ধোয়া বেড়চ্ছে। সঙ্গে সঙ্গে যাত্রীরা স্টেশন মাস্টারকে খবর দেন ট্রেনে আগুন লেগেছে। স্টেশন মাস্টার ট্রেনটিকে দারকরিয়ে দেন। রেল কর্মীরা ছুটে আসেন আগুন নেভানোর জন্য। রেল কর্মী ও যাত্রীদের সহায়তায় আগুন নেভানো হয়।যাত্রীদের আশঙ্কা ট্রেনটি চলন্ত অবস্থায় থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো প্রায় ৩০মিনিট পর ট্রেনটি কোলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন মাস্টার রতন তরফদার  যানিয়েছেন কোনো যাত্রী ট্রেনের বাতরুমে ধুমপান করে সিগারেট বাতরুমের ভেন্টিলেটরদিয়ে ফেলেছিল সেটা থেকেই আগুন লেগেছিল।এখন আগুন আমরা নিভিয়ে ট্রেনটিকে রওনা করে দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad