নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর,২৯জুলাইঃ-চাষের জমি দেখতে এসে কারেন্টের শক লাগে মৃত্যু এক কৃষকের।ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় থাকে এলাকাবাসী।মৃতদেহ তুলতেও বেগ পেতে হয় পুলিশকে।ঘটনা পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি থানার হরিনখুরি শিমুলডাঙা এলাকায়।জানা গিয়েছে বসন্ত হেমরম নামে এক কৃষক গতকাল দুপুরে নিজের চাষের জমি দেখতে গেলে অসতর্কতার কারণে কাছেই ডিপটিউবয়েল মিনির কাটা কারেন্টের তারে লেগে মৃত্যু হয়। তারপরে পুলিশে খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশ এলে সুবিচার চাই বলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় গ্রামবাসীরা।যদিও ঘটনার পর থেকে পলাতক মিনির মালিক মিলন বেরা।গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ইলেকট্রিক অফিসের নজর এড়িয়ে চাষের জমিতে জল দেওয়ার নাম করে অসাধু কারবারি করছিল মিলন বেরা।আজ কি সেই অসতর্কতার কারণে কারেন্টের শক লেগে মৃত্যু হয়।ঘটনার পর থেকে মিনির মালিকের পলাতক হওয়ার কারণে ক্ষতিপূরণের দাবি জানিয়ে পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেয়।সকাল থেকে প্রায় ঘন্টা তিনেক মৃতদেহ আগলে রাখে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। পরে কেশিয়াড়ি বাস স্ট্যান্ড এলাকায় কেশিয়াড়ি থেকে মেদিনীপুরগামী রাজ্য সড়ক অবরুদ্ধ করে ক্ষুব্দ গ্রামবাসীরা।পরে কেশিয়াড়ি থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এলাকায় উত্তেজনা রয়েছে।
Monday, July 29, 2019
জমিতে চাষের কাজ করতে এসে তড়িতাহত হয়ে মৃত্যু কৃষকের
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment