গেম খেলে ২০ কোটি টাকা জিতল ১৬ বছরের কিশোর কাইল - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 29, 2019

গেম খেলে ২০ কোটি টাকা জিতল ১৬ বছরের কিশোর কাইল

Image result for গেম খেলে ২০ কোটি টাকা জিতল ১৬ বছরের কিশোর কাইল

জুলাই ২৬-২৮ নিউ ইয়র্কের আর্থার অ্যাসে স্টেডিয়ামে ছিল ফোর্টনাইট বিশ্বকাপের ফাইনাল। বিশ্বের অন্তত ৩০টি দেশের খেলোয়াড়রা যোগদান করেছিল এখানে। তার মধ্যে মার্কিন মুলুক থেকে ছিল ৭০ জন, ফ্রান্স থেকে ১৪ জন, ব্রিটেন থেকে ১১ জন ইত্যাদি। একশোরও বেশি খেলোয়াড়কে হারিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে কাইল। ফোর্টনাইট কর্তৃপক্ষের কথায়, দ্বিতীয় স্থানাধিকারীর থেকে দ্বিগুণেরও বেশি নম্বর পেয়েছে এই কিশোর।

ফিফা ফোর্টনাইট বিশ্বকাপের শেষ রাউন্ড অবধি টিকে থাকাটাই চ্যালেঞ্জ। পর পর জটিল থেকে জটিলতর রাউন্ড শেষ করে খেলা শেষে পয়েন্ট কাউন্ট করে দেখা যায়, প্রায় ১০০ জন খেলোয়াড়কে পিছনে ফেলে দ্বিগুণেরও বেশি নম্বর তুলে নিয়েছে ১৬ বছরের এক কিশোর। কাইল গিয়ের্সডফ ওরফে ‘বুঘা’। আমেরিকার এই কিশোরের তুখোড় পারফরম্যান্ড দেখে মুগ্ধ গোটা বিশ্ব। ২০ কোটি টাকার পুরস্কার ইতিমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছে সে।

পেনসিলভানিয়ার বাসিন্দা কাইল। ছোট থেকেই খেলাধূলায় তুখোড়। এই বয়সে যে কোনও রকমের গেমেই হাত পাকিয়ে ফেলেছে সে। কাইলের বন্ধু কোলিন ব্র্যাডলে জানিয়েছে, বিন্দুমাত্র ভয়ডর নেই কাইলের। প্রতি দিনই নতুন উদ্যোমে প্র্যাকটিস করত সে। সামান্য অবসাদও কখনও দেখা যায়নি তার ভিতরে। অফুরন্ত প্রাণশক্তি রয়েছে কাইলের।ফিফা ফোর্টনাইটের একটা বিশেষত্ব আছে। টানা কয়েকদিন ধরে চলে এই গেম। যেখানে খেলোয়াড়দের জনমানবশূন্য কোনও দ্বীপে ছেড়ে দেওয়া হয়। দ্বীপের আনাচ কানাচে লোকানো থাকে অস্ত্রসস্ত্র ও অন্যান্য জিনিস। সেগুলো খুঁজে বার করতে হয় প্রতিযোগীদের। যারা নিয়ম মাফিক সবকিছু আয়ত্তে এনে বাকিদের মাত দিতে পারে, তারাই টিকে থাকে। প্রতি রাউন্ডে নম্বরের ভিত্তিতে পুরস্কারের অঙ্ক বাড়তে থাকে। শেষ অবধি সবচেয়ে বেশি নম্বর কাউন্ট করবে যে প্রতিযোগী সেই হবে সেরা।ফোর্টনাইট কর্তৃপক্ষের কথায়, গোটা টুর্নামেন্টের জন্য ভারতীয় টাকায় প্রায় ৭০০ কোটি খরচ করা হয়েছে। যার মধ্যে পুরস্কার ও অন্যান্য খরচ বাবদ ধরা হয়েছিল ২০০ কোটি টাকার কাছাকাছি। প্রথম পুরস্কার ২০ কোটি জিতে নিয়েছে কাইল। এর আগে ফিফা ফোর্টনাইটে এত বেশি টাকা জিততে পারেনি কেউ।

তবে বাকি প্রতিযোগীদেরও নিরাশ করবেন না ফোর্টনাইট কর্তৃপক্ষ। কাইলের পরেই আর্জেন্টিনার ১৩ বছরের থিয়াগো ল্যাপ ওরফে ‘কিং’ ভালো নম্বর স্কোর করেছে। খেলা শেষে প্রতি প্রতিযোগীর হাতেই অন্তত ৩৫ লক্ষ টাকা করে তুলে দেবে ফোর্টনাইট।


source http://www.breakingbangla.com/2019/07/sports-news.html

No comments:

Post a Comment

Post Top Ad