সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে এস এস কে ও এম এস কে শিক্ষকদের পাচঁটি সংগঠনের জেলা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় সেখানে তিনি ঘোষণা করেন এস এস কে শিক্ষকদের বেতন বেড়ে হল ১০ হাজার টাকা। আগে তা ছিল ৫হাজার ৯৫৪ টাকা। এসএসকে সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩৪০ টাকা। শিক্ষামন্ত্রী এম এস কে শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করে জানান তাদের বেতন হচ্ছে ১৩ হাজার টাকা। আগে তা ছিল ৮ হাজার ৯৩০ টাকা।
এম এস কে সম্প্রসারক দের বেতন হচ্ছে ১৪ হাজার টাকা। এরই সঙ্গে তারা বোনাস, পিএফের সুবিধা পাবেন। শিক্ষা দপ্তরের আওতায় চলে আসায় এবার তারা ৬০ বছর পর্যন্ত সরাসরি চাকরি করতে পারবেন। ৬০ বছর বয়স পূর্ণ হলে তাদের ৬৫ বছর পর্যন্ত চাকরি করার বর্ধিত সুযোগ দেওয়া হবে। চাইলে তারা সেটা প্রত্যাখ্যান করতেও পারবেন। সেক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে না। এস এস কে শিক্ষক তখন মুখার্জি বলেন, "শিক্ষা মন্ত্রী আমাদের প্রধান দাবি গুলি মেনে নিয়েছেন বেতন বৃদ্ধি এবং শিক্ষা দপ্তরের অনুমোদন পাওয়ায় আমরা খুশি আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি"।
source http://www.breakingbangla.com/2019/07/Teachers-salary-increase.html
No comments:
Post a Comment