রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূর ফিরে আসায় এলাকায় চাঞ্চল্য - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, July 20, 2019

রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূর ফিরে আসায় এলাকায় চাঞ্চল্য


প্রায় তিন সপ্তাহের মাথায় রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূর ফিরে আসায় এলাকায় চাঞ্চল্য। ঘটনার তদন্তে পুলিশ। ৯ বছর আগে শ্রীপুর অঞ্চলের উত্তরপাড়া নিজ গ্রামের বাসিন্দা সেলিমা মন্ডলের( ২৬) সাথে দেখা শোনা করেই বিয়ে হয়েছিল বহরু অঞ্চলের কাকা পাড়ার বাসিন্দা লুৎফর গায়েনের(৩২)। লুৎফর পেষায় ভ্যান চালক। তাদের একটি ৮ বছরের কন্যা সন্তান আছে। গত দেড় মাস আগে পারিবারিক বিবাদের জেরে স্বামীর সাথে ছাড়া ছাড়ি হয়ে যায় সেলিমা র। এরপর সেলিমা তার মেয়ের কথা ভেবে নিজে অর্থ উপার্জনের চেষ্টা করতে থাকে। সেটাই কাল হয়ে দাঁড়ায় তার জিবনে। তার কথানুজায়ী, কাজ দেওয়ার নাম করে কেউ তাকে দিল্লিতে বিক্রি করে দিয়েছিল। ঘটনার সূত্রপাত ২৮ শে জুন। গত ২৮ তারিখ সকাল ৮ টার পর থেকে সেলিমা কে আর খুজে প্রাওয়া যাচ্ছিল না । সারাদিন খোঁজা খুজির পর অবশেষে তার বাপের বাড়ির লোক সন্ধার সময় জয়নগর থানা তে একটি নিখজের অভিযোগ করে। এরপর হঠাৎ বৃহস্পতিবার সন্ধার সময় একটি অচেনা নম্বর থেকে সেলিমা র বাপের বাড়িতে ফোন করে সেলিমা জানায় আমি বাড়ি ফিরছি, বহরু রেল স্টেশনে নামবে বলে ও জানায় সে, তার পড় বাড়ির লোক বহরু স্টেশনে এসে অপেক্ষা করতে থাকে। গত কাল সন্ধ্যায় বহরু স্টেশনে নামে সেলিমা, কিন্তুু বাড়ীর লোকের সামনে ঘন ঘন মূর্ছা যেতে থাকে। সেলিমা র বাড়ীর লোক জয়নগর থানায় খবর দিলে সেলিমা কে পুলিশি সহযোগিতায় পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশের নির্দেশ অনুযায়ী সেলিমা সুস্থ হওয়ার পর তার অসুস্থতার কারণ জানার চেষ্টা করছে চিকিৎসকরা।পাশাপাশি চিকিৎসক এর বয়ান অনুযায়ী সেলিমা র সাথে কথা বলে জয়নগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad