ভীনরাজ‍্যে কাজে গিয়ে রহস‍্য মৃত্যু দেগঙ্গার যুবকের - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, July 20, 2019

ভীনরাজ‍্যে কাজে গিয়ে রহস‍্য মৃত্যু দেগঙ্গার যুবকের


ভীনরাজ‍্যে কাজে গিয়ে রহস‍্য মৃত্যু দেগঙ্গার যুবকের রনজিৎ রায়(২৩)।দেগঙ্গার নেতাজি কলোনির মৃত যুবক বছর তিনেক ধোরে উত্তর প্রদেশের গাজীপুরে একটি ঝাড়ু কারখানয় কর্মরত ছিল।শেষবার মাস দুয়েক আগে ছুটি কাটিয়ে সে কাজে যোগ দেয়,গতকাল রাতে উত্তরপ্রদেশ থেকে রনজিতের বাড়ি খবর আসে তাদের ছেলে অসুস্থ তাকে বাড়ি পাঠানো হচ্ছে।আজ দুপুরে একটি আ্যম্বুলেন্স করে মৃতদেহ আসতেই আ্যম্বুলেন্স ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে রনজিতের পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা।আ্যম্বুলেন্স থেকে মৃতদেহ না নামিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি কি কারনে যুবকের মৃত্যু তার সঠিক ডাক্তারি কাগজ না থাকা এবং মৃতদেহ ময়নাতদন্ত না করে এভাবে নিয়ে আসা মানে মৃত্যুর পিছনে কোনও রহস্য আছে।আ্যম্বুলেন্স এর চালককে স্থানীয় লোকজন ধোরে দেগঙ্গা থানার হাতে তুলে দেয়।মৃতের পরিবার পুলিশের কাছে দাবি করছে মৃত্যুর সঠিক তদন্ত।ঘটনায় এলাকায় উত্তেজনা।

No comments:

Post a Comment

Post Top Ad