ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হলো অনুদান - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, July 20, 2019

ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হলো অনুদান


ভাটপাড়া সহ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সন্ত্রাসের যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত পরিবার গুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হলো অনুদান। এদিন এক অনুষ্ঠানে মহকুমা শাসকের দপ্তর থেকে ক্ষতিগ্রস্তদের হাতে 10 কেজি চাল, 10 কেজি আটা, ও 2 কেজি সরষের তেল সহ কিছু পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক চৈতালি চক্রবর্তী সহ ব্যারাকপুর মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম। উপস্থিত ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রী সহ নগদ অর্থের চেক তুলে দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

No comments:

Post a Comment

Post Top Ad