Amaizing Bengali Children - ব্রেকিং বাংলা

Breaking

Friday, July 19, 2019

Amaizing Bengali Children


বয়স মাত্র ২৩ মাস, ঠিকমতো মুখের কথাও ফোটেনি। কিন্তু এরমধ্যেই যেন বাগদেবী সরস্বতী কন্ঠে অবতীর্ণ হয়ে আছেন। শুধু প্রশ্ন করার অপেক্ষা উত্তর টা ঠোঁটের উপরেই রয়েছে। এই ২৩ মাস বয়সেই উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়ার ময়ুখ বর্মনের যেন জেনারেল নলওয়েজের খই ফুটছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রীর নাম শুধু জিজ্ঞেস করার অপেক্ষা। ময়ুখ চোখের পলক ফেলার আগেই উত্তর দিয়ে দেয়। আধো বুলি নিয়েই অনায়াসে বলে দেয় রাজ্যের ২৩ জেলার নাম বা ২৯ রাজ্য ও তাদের রাজধানীর নাম। ময়ুখের এই অসাধারন কীর্তি ও প্রতিভায় মুগ্ধ এলাকার বাসিন্দারা। লিখতে বা পড়তে জানেনা মাত্র ২৩ মাসের শিশু ময়ুখ। তার মা, বাবা বা যার কাছেই যেটা শুনে সেটাই মনের ভেতরে গেঁথে যায় ময়ুখের। জিজ্ঞাসা করতেই পটাপট উত্তর দিয়ে দিতে পারে এই দুধের শিশু। ছেলের এই প্রতিভা দেখে মা তাঁর কোলের ছোট্ট শিশুকে নিয়ে পড়াতে বসায়। হাতে খেলনা নিয়ে খেলার মাঝেই পড়তে পড়তে ঠোটস্থ করে ফেলেছে রাজ্য ও দেশের বিভিন্ন ব্যাক্তিদের নাম। বাবা রাজু বর্মন জানিয়েছেন, মাত্র ১৫ মাস বয়স থেকেই ময়ুখ যা শুনত তাই মনে রেখে বলতে পারত। তাঁরা চান যেন ময়ুখের এই প্রতিভার সঠিক বিকাশ ঘটে। উল্লেখ্য, ২০১১ সালে ময়ুখের মতোই এক প্রতিভাধর কৌটিল্য পন্ডিত নামে হরিয়ানার কার্নালের এক শিশু তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য খবরের শিরোনামে উঠে এসেছিল। তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম তাঁর প্রতিভায় গুনমুগ্ধ হয়েছিলেন। পরে সেই শিশুর নামই হয়ে যায় " গুগল বয় "। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া গ্রামের ময়ুখ বর্মনও অচিরেই এমন পরিচিতি পাবে বলে আশা জেলাবাসীর।

No comments:

Post a Comment

Post Top Ad