নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি, ৩০জুলাইঃ-সারাদেশে যখন বিশ্ব বন্ধু দিবস পালন করতে ব্যাস্ত ঠিক সে সময় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পালন করল বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। ৩০শে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে মানব পাচার বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে এবং শিলিগুড়ি শহরের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শিলিগুড়ির টিকিয়াপাড়া থেকে এই শোভাযাত্রা বের হয়ে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আধিকারিক সহ টিকিয়াপাড়া এলাকার ছোট ছোট শিশুরা। মানব পাচার রোধের বার্তা দিতেই এই প্রচার মিছিল বলে জানান মিছিলের উদ্যোগতারা।
Tuesday, July 30, 2019
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পালন করল বিশ্ব মানব পাচার বিরোধী দিবস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment