নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি,৩০জুলাইঃ-নবরূপে সজ্জিত হতে চলেছে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাল। তৈরী হয়ে গিয়েছে নকসা। এখন প্রয়োজন শুধু পরিবহন দফতরের অনুমতি। শিলিগুড়ি শহরের ঠিক মাঝখানে রয়েছে তেনজিং নোরগে বাস টার্মিনাল সেই টার্মিনালকে নব ভাবে সাজিয়ে তোলার জন্য রাজ্যের মূখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতমদেব। দার্জিলিং, সিকিম সহ ডুয়ার্সে যেতে হলে এই বাস টার্মিনাল হয়েই যেতে হয়। বহু বছর আগে তৈরী এই বাস টার্মিনালকে তাই পর্যটকদের কথা ভেবে সৌন্দর্যয়ানের চিন্তা ভাবনা নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসার সৌন্দর্যের জন্য কি কি প্রয়োজন তারজন্য কিছুদিন আগে বাস টার্মিনালটি পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী। মঙ্গলবার নব সজ্জিত বাসটার্মিনালের নকসা তৈরী হওয়ায় সেই নকসা সহ পরিদর্শনে আসেন তিনি।
Tuesday, July 30, 2019
নকসা তৈরী নবরূপে সজ্জিত হতে চলেছে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment