মন্ত্রী বিজেপিতে যোগ দেবার চাঞ্চল্যকর দাবী রাজু বন্দ্যোপাধ্যায়ের - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, July 30, 2019

মন্ত্রী বিজেপিতে যোগ দেবার চাঞ্চল্যকর দাবী রাজু বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার,৩০জুলাইঃ-কোচবিহার থেকে রাজ্যের প্রভাবশালী এক মন্ত্রী তাঁদের যোগ দিতে আগ্রহী বলে চাঞ্চল্যকর দাবী করলে বিজেপির এক রাজ্য নেতা। মঙ্গলবার কোচবিহারে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ওই দাবি করেন। তবে তিনি এখনই ওই মন্ত্রীর নাম প্রাকশ্যে আনতে রাজি হন নি। তিনি ওই মন্ত্রীকে ‘বাহুবলি’ বলে সম্বোধন করে বলেন, “ ওই মন্ত্রী আমাদের জেলা কার্যালয়ে যোগদান করার জন্য দূত পাঠিয়েছিলেন। কিন্তু এখনই ওই মন্ত্রীর নাম প্রকাশ্যে আনা হলে তিনি রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক প্রথম সারির তৃনমূল নেতা ও জনপ্রতিনিধিদের অনেকেই বিজেপিতে যোগ দিতে চাইছেন বলেও এদিন সাংবাদিক সম্মেলনে দাবি করেন ওই বিজেপি নেতা। কোচবিহারে এসে বিজেপির ওই রাজ্য নেতার সাংবাদিক সম্মেলন করে এমন দাবি জেলার রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। এই জেলায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মাত্র দুজন মন্ত্রী রয়েছেন। এর মধ্যে ধারে ভারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যজন বন দপ্তর থেকে অপসারিত দপ্তর বিহীন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ সম্প্রতি দলের কোচবিহার জেলা কমিটির সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন। তিনি মাথাভাঙ্গা কেন্দ্রের বিধায়ক। কিন্তু দুজনেই প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তৃণমূল কংগ্রেসের কোচবিহারের অনেক নেতাই দাবি করছেন, কিছু পঞ্চায়েত সদস্য, বুথ বা অঞ্চল স্তরের দুই একজন যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন। তারা এখন ফিরতে শুরু করেছেন। এতে আতঙ্কিত হয়েছে বিজেপিকে মন গড়া কথা সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad