আইসিডিএস কেন্দ্রের দরজা ভেঙ্গে চাল,ডাল,তেল সহ দরকারি নথি নষ্ট করলো হাতিতে।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের আমশোল গ্রাম পঞ্চায়েতের আঁধারনয়ন মল্লিক পাড়া এলাকার সামরমারা আইসিডিএস কেন্দ্রের।ওই কেন্দ্রের প্রধান শিক্ষিকা কৃষ্ণা রায় মুখার্জীর কথায়,সকালে কেন্দ্রের সহায়িকার থেকে বিষয়টি জানতে পারেন।ওই কেন্দ্রের গেটের তালা ভেঙ্গে নষ্ট করা হয় মিডডে মিলের রান্নার সামগ্রী।কেন্দ্রের দরজার দুটি গেটের তালা ভেঙ্গে তছনছ করা হয় ভিতরে থাকা নথিও।খবর দেওয়া হয় আঁধারনয়ন বিট অফিসে,বিট অফিসার ওই কেন্দ্রে গিয়ে পুরো ঘটনা দেখে আসেন।ওই এলাকায় গ্রামের ভিতর দিয়েই ঢুকেছে হাতি।এরআগেও একবার ওই আইসিডিএস কেন্দ্রের দরজা ভেঙ্গে তান্ডব চালায় হাতি।একটা না একাধিক হাতি ছিলো সে বিষয়ে নিশ্চিত নই এলাকাবাসী।এসময়ে এইসব এলাকায় হাতি সচারাচর আসে,গতকাল রাতে হাতি ঢুকায় এলাকায় চাঞ্চল্য।
Monday, July 15, 2019
সরকারী নথি নষ্ট করল হাতি

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment