ঘরের মধ্যে যত্রতত্র জ্বলে উঠছে আগুন । আতঙ্ক এলাকায় । ঘরের মধ্যে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে আগুন ।হঠাৎ হঠাৎ ঘরের বিভিন্ন যায়গায় দপ করে জ্বলে উঠছে আগুন । রবিবার সারা দিন ও রাত মিলে বিভিন্ন ঘরে আট থেকে দশ বার আগুন লাগে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, অলৌকিক ও ভৌতিক কোনো কারণে এ ধরনের ঘটনা ঘটেছে । ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার চাতরা দক্ষিণ পাড়ায়। পুলিশ ঘটনাস্থল ঘুরে গিয়েছে ।ঘটনাস্থলে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে।বিজ্ঞান মঞ্চের কর্মীরা ঘটনাস্থল ঘুরে জানিয়েছে অযথা ভয়ের কোন কারন নেই।বাড়ির আশেপাশে কলাগাছ ও গোবর পচে তা থেকে মিথাইল গ্যাস তৈরী হয়েছে।মাঝে মাঝেই তা থেকে আগুন জ্বলছে বলে মনে হলেও আতঙ্কের কোন কারন নেই । চাতরা দক্ষিণ পাড়ায় অনন্ত দাস, দূর্গা দাসের বাড়িতে শনিবার রাতেও ঘরে আগুন জ্বলতে দেখা যায় । আবার নিভেও যায়।চোখ অথবা মনের ভুল বলে এড়িয়ে যায় দাস পরিবার।রবিবার সকাল থেকে বেলা তিনটে পর্যন্ত ফের আগুন জ্বলতে দেখে ঘরের বিভিন্ন জায়গায়।এবার আতঙ্কিত হয়ে পড়ে দাস পরিবার।খবর ছড়িয়ে পড়তে গ্রামের উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ আসে ঘটনাস্থলে।তদন্ত শুরু হয়।এরপর গোবরডাঙ্গা থেকে বিজ্ঞান মঞ্চের কর্মীরা আসে।মিথাইল গ্যাসের উৎস আবিষ্কার করে।অযথা আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেয়।তা সত্ত্বেও আতঙ্কে গোটা দাস পরিবার সহ গ্রামের মানুষ।
Monday, July 15, 2019
যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে আগুন

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment