পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে মঙ্গলবার শপথ নেবেন সুপ্রিম কোর্টের আইনজীবী জগদীপ ধনকর।
মঙ্গলবার তিনি পশ্চিমবঙ্গের রাজ ভবনে রাজ্যপাল হিসেবে শপথ নেবেন। সোমবার সকালে জনদীপ ধনকর কলকাতা এসে পৌঁছান।
রাজ্যের ১৯ তম রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মেয়াদ শেষ হয়েছে গত ২৩ জুলাই। তাঁরই স্থলাভিষিক্ত হচ্ছেন জগদীপ।জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি শপথগ্রহণ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা।
জগদীপ ধনকর সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী। রাজস্থানের প্রাক্তন সাংসদ। রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৮৯ থেকে ১৯৯১, নবম লোকসভায় সাংসদ ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৫ রাজ্যের রাজ্যপাল বদলের ঘোষণা করেছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, বিহার ও নাগাল্যান্ডে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেন তিনি ।উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে চলতি মাসেই মেয়াদ শেষ হচ্ছে কেশরী নাথ ত্রিপাঠির। ২০১৪-র ২৪ জুলাই তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কেশরী নাথ ত্রিপাঠির উত্তরসূরি হিসেবে এবার পশ্চিমবঙ্গের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন জগদীপ ধনকর।
source http://www.breakingbangla.com/2019/07/New-governor-Jagdeep-dhankhar-in-kolkata.html
No comments:
Post a Comment