শিশুসাহিত্যিক সুকুমার রায়ের একটি গল্প অবলম্বনে ছবি নির্মাণ করতে যাচ্ছে - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 29, 2019

শিশুসাহিত্যিক সুকুমার রায়ের একটি গল্প অবলম্বনে ছবি নির্মাণ করতে যাচ্ছে

কলকাতার পরিচালক দেবরাজ শিশুসাহিত্যিক সুকুমার রায়ের একটি গল্প অবলম্বনে ছবি নির্মাণ করতে যাচ্ছেন। সেই ছবিতে অভিনয়ের মাধ্যমে বিরতি ভাঙতে যাচ্ছেন বাংলাদেশের হাসান মাসুদ। নাম ঠিক না হওয়া ছবিটির বাকি অভিনয়শিল্পীরা কলকাতা ইন্ডাস্ট্রির থাকবেন। এর মধ্যে পরিচালকের সঙ্গে কয়েক দফা কথাও এগিয়েছে হাসান মাসুদের। তিনি বলেন, ‘ইউটিউবে আমার বেশ কিছু কাজ দেখেছেন দেবরাজ। তাঁর মনে হয়েছে, গল্পে আমাকে দারুণ মানাবে। তাই প্রস্তাব দিয়েছেন। আমি এক প্রকার সম্মতি দিয়েছি। আগস্টে ঢাকায় আসবেন তিনি। তারপর বিষয়টি চূড়ান্ত করব।’
২০১৬ সাল পর্যন্ত এই ‘ব্যাচেলর’ তারকা তুমুল ব্যস্ত ছিলেন। কিন্তু হঠাৎ করে একঘেয়ে লাগায় নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিয়েছিলেন বলে জানান।
ছবি ও কপি : সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad