নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, ২৯জুলাইঃ-ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৬নম্বর ওয়ার্ডে। সোমবার সকালে সাতজন পড়ুয়াকে নিয়ে ছুটছিল পুলকার। হঠাৎ নিয়ন্ত্রর হাড়িয়ে একটি বাড়ীর বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ঢুকে পড়ে পুলকারটি। চুরমার হয়ে যায় পুল কারটি। পড়ুয়াদের চিৎকার শুনে ছুটে আশে আশে পাশের বাসিন্দারা। সূযোগ বুঝে পুলকারের মধ্যে পড়ুয়াদের রেখে চম্পট দেয় চালক। স্থানীয়রা পড়ুয়াদের উদ্ধার করে স্কুলে পাঠিয়ে দেয়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে স্কুলের সময় অতিক্রান্ত হওয়ায় গতি বাড়িয়ে ছুটছিল পুলকারটি। গতি নিয়ন্ত্রন করতে না পাড়ায় দুঘটনাটি ঘটে। কারে থাকা সাতজন পড়ুয়া অল্পবিস্তর আহত হয়েছে। খবরপেয়ে ঘটনাস্থলে পৌছায় এনজেপি থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। পুলিশ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Monday, July 29, 2019
দুঘটনার কবলে পুল কার অল্পের জন্য প্রানে বাঁচল সাত পড়ুয়া
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment