প্রশাসনকে তৈরি থাকার হুঁশিয়ারি দিলেন মুকুল রায় - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, June 26, 2019

প্রশাসনকে তৈরি থাকার হুঁশিয়ারি দিলেন মুকুল রায়

বাঁকুড়া পাত্রসায়ের থানার কাকরডাঙ্গা পৌছলেন বিজেপি নেতা মুকুল রায়। গত শনিবার এই কাকরডাঙ্গায় বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে গুলিবিদ্ধ হয় এক ছাত্রসহ তিনজন। আজ দুপুরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে গুলিবিদ্ধ দের সঙ্গে দেখা করে সোজা কাকর ডাঙ্গা পৌঁছান মুকুল রায়। মুকুল রায়ের আসার খবরে এদিন দুপুর থেকেই কাকর ডাঙ্গায় ভিড় জমিয়েছিলেন এলাকার অসংখ্য বিজেপি কর্মী সমর্থক। মুকুল রায় ঘটনাস্থলে পৌঁছাতেই কর্মী সমর্থক রা মুকুল রায় কে সঙ্গে নিয়ে মিছিল শুরু করেন। পাত্রসায়ের থানার কাকর ডাঙ্গায় গুলিবিদ্ধ 2 বিজেপি কর্মী ও ছাত্রের বাড়িতে গেলেন বিজেপি নেতা মুকুল রায় আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে গুলিবিদ্ধদের সঙ্গে দেখা করার পর কাকর ডাঙ্গা পৌঁছান মুকুল রায় অসংখ্য বিজেপি কর্মী সমর্থক মিছিল করে মুকুল রায় কে নিয়ে যান গুলিবিদ্ধ বিজেপি কর্মী ও ছাত্রের বাড়িতে সেখানে আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি পরে এই ঘটনার কড়া নিন্দা করে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি ও শনিবার বিজেপি পুলিশ সংঘর্ষের ঘটনায় ধৃত বিজেপি নেতা তমাল কান্তি গুই এর মুক্তির দাবি জানান অবিলম্বে দাবি পূরণ না হলে জেলা প্রশাসনকে আরও বৃহত্তর আন্দোলনের জন্য তৈরি থাকার হুঁশিয়ারি দেন মুকুল রায়।

No comments:

Post a Comment

Post Top Ad