বালি কেলেঙ্কারী - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, June 26, 2019

বালি কেলেঙ্কারী

অবৈধ ভাবে বালি মজুতের অভিযোগ, খতিয়ে দেখে ব্যবস্থা প্রশাসনের। বাঁকুড়া জেলার ওন্দা ব্লক জুড়ে পাহাড় প্রমান যত্রতত্র বালি মজুতের অভিযোগ বালি কারবারীদের বিরুদ্ধে। দ্বারকেশ্বর নদী থেকে বালি তুলে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় রাস্তার ধারে কিংবা জমিতে বালি মজুত করা হচ্ছে বলে অভিযোগ। কোটি কোটি টাকার বালি মজুত করা হয়েছে বলে অভিযোগ উঠছে। গতকাল ওন্দা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে বিজেপির তরফ থেকে বেআইনিভাবে বালি স্টক করার অভিযোগ জানানো হয়েছে। প্রশ্ন উঠছে কিভাবে বালি কারবারীরা বালি মজুত করছে? প্রশ্ন উঠছে যথেষ্ট বালি তোলার অনুমতি মিলছে কোথা থেকে? দিনে রাতে দ্বারকেশ্বর নদী গর্ভ থেকে ট্রাক ট্রাক বালি তুলে ওন্দা ব্লকের কালিসেন, চৌকিমুড়া, মাকুড়গ্রাম থেকে জয়কৃষ্ণপুর রাস্তায় দ্বারকেশ্বর নদীর ধার বরাবর একাধিক জায়গায় বালি মজুত করা হয়েছে বলে অভিযোগ। জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও গ্রাম সড়ক যোজনার রাস্তার পাশে পাহাড়ের আকারে স্তূপকারে মজুত হয়েছে বালি। বর্ষায় নদী থেকে বালি তোলা বন্ধ থাকে সেই কারণেই ওই সময় বালি কারবার যাতে মার না খায় সেইজন্য বালি কারবারীরা প্রশাসনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে বালি মজুতের আবেদন করেই আগাম বালি মজুত শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। যা সম্পূর্ন বেআইনি বলেই মত প্রশাসনের। প্রশাসন সূত্রে জানা গেছে চলতি মাসেই নদী গর্ভ থেকে বালি তোলা বন্ধ হচ্ছে। বালি মজুতের জন্য 40 জন বালি ব্যবসায়ী আবেদন করেছেন। এখনো সকলেই অনুমতি পায়নি তাও বালি মজুত করেছেন। যেভাবে উঁচু করে বালি মজুত করা হয়েছে সেগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে। কিন্তু প্রশ্ন এখানেই দিনের পর দিন নদী থেকে গর্ভ থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে কিভাবে কোটি কোটি টাকার বালি উঠছে মজুতের জন্য। তাহলে কি প্রশাসনের কোথায় নজরদারি তে কোথাও খামতি রয়েছে। যদিও এই বিষয়ে প্রশাসনিক আধিকারিক জানাচ্ছেন বিভিন্ন ঘাট থেকে জরিমানা ধার্য্য করাও হয়েছে। তবে যারা বালি মজুত করছেন সেই বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর। কালিসেনের এক বালি ব্যবসায়ীর কথায় তারা যে বালি মজুত করছেন তা সরকারি নিয়ম মেনেই অনুমতি নিয়ে। নিয়ম নীতি অনুমতি যাই থাকুক বালি মজুতের দিকে তাকালেই বেনিয়ম ধরা পড়বেই এমনটায় মত অনেকের।

No comments:

Post a Comment

Post Top Ad