এবার থেকে নয়া পদ্ধতিতে বিজেপিতে যোগদান পর্ব শুরু - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, June 26, 2019

এবার থেকে নয়া পদ্ধতিতে বিজেপিতে যোগদান পর্ব শুরু

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ছাত্র ও দুই বিজেপি কর্মীকে দেখতে এলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন দুপুর একটা নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসারত ছাত্র ও বিজেপি কর্মীর সাথে দেখা করেন । চিকিৎসকদের সাথে কথা বলে তাদের শারীরিক খোঁজ খবর নেন। পাশাপাশি তিনি কথা বলেন আহতদের পরিবারের সাথে। গত শনিবার জয় শ্রীরাম কে কেন্দ্র করে পুলিশ বিজেপির খণ্ডযুদ্ধে পুলিশের গুলিতে জখম হন এক ছাত্র ও দুই বিজেপি কর্মী এই প্রসঙ্গে মুকুল রায় বলেন পুলিশ গুলি চালিয়েছে আর যদি না চালিয়েছে তাহলে গুলি চালানো কে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন আগে আমাদের প্রথম দায়িত্ব যে পরিবারগুলির লোকজন হাসপাতালে চিকিৎসাধীন তাদের পাশে থাকা তাদের সব ধরনের সহযোগিতা করা এবং সুস্থ করে বাড়িতে পৌঁছে দেওয়া। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে মুকুলবাবু বিজেপিতে বেনোজল যোগ দেওয়ার হিড়িক প্রসঙ্গে বলেন দরজা খোলা আছে ,আছে প্রহরীও আবার ছাঁকনিও থাকবে।আবার যোগদানও অব্যাহত থাকবে।মুকুল বলেন 1975 সালের 25 জুন সেই কুখ্যাত দিন মনে করিয়ে এই রাজ্যে অঘোষিত জরুরী অবস্থা চলছে বলেও মুকুল বাবু দাবি করেন।

No comments:

Post a Comment

Post Top Ad