পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে ডেপুটেশন বিজেপির - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, June 25, 2019

পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে ডেপুটেশন বিজেপির

ফের পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে ডেপুটেশন বিজেপির। পঞ্চায়েতের একাধিক দুর্নীতির অভিযোগের সরব বিজেপি কর্মীরা।মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে গোপালনগর থানার গঙ্গানন্দপুর পঞ্চায়েতের অম্বলপুর গ্রামের বাসিন্দারা সহ বিজেপির কর্মীরা একএিত হয়ে পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেয়।সকলের অভিযোগ,গ্রামের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের নামে একাধিক দুর্নীতি করেছেন সেই সমস্ত কাজ সঠিক ভাবে করতে হবে।সরকারি প্রকল্পের কাজের যে সমস্ত ফলক আছে তা কিছু দিন পরেই খুলে নিয়ে যায় নেতারা,আর সেই কাজ সম্পন্ন না করেই তারা সমস্ত টাকা তুলে নেন তার সমস্ত হিসেব দিতে হবে।অবিলম্বে সমস্ত দুর্নীতি বন্ধ করতে হবে,তা না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad