শিলিগুড়ির এনজেপিতে বিজেপি’র কার্যালয় ভাঙচুর।গোটা ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে,ভক্তিনগর বাজারের সামনে আজ বিজেপি’র একটি কার্যালয় উদ্বোধনের কথা ছিল।অভিযোগ,তার কিছুক্ষণ আগেই একদল যুবক সেই কার্যালয়ে ভাঙচুর চালায়।সমস্ত চেয়ার ও মাইক ভেঙে ফেলা হয়।এরপরই ঘটনা ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ায়। পরে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যদিও এই ঘটনায় কারা অভিযুক্ত তা এখনও জানা যায়নি। তবে বিজেপির অভিযোগ,এই ঘটনায় তৃণমূল জড়িত রয়েছে।যদিও স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য,এই অভিযোগ ভিত্তিহীন।
Wednesday, June 26, 2019
জয় শ্রীরামের কার্যালয় তছনছ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment