তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিয়ম অনুসারে চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বর্ষা ঢুকে যাওয়ার কথা থাকলেও এখনো অবধি দেখা মেলেনি বৃষ্টির। তাপপ্রবাহে নাজেহাল মুর্শিদাবাদ জেলাবাসী। জলের অভাবে জমির ফসল শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে মাঠেই। স্বভাবতই জেলার চাষিদের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। কবে নামবে বর্ষা- তীব্র দাবদাহের হাত থেকে রেহাই পেতে এককথায় চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে রয়েছে দিশেহারা সাধারণ মানুষ। অবশেষে বর্ষাকে আহবান জানাতে পুরোনো রেওয়াজ মেনে ব্যাঙের বিয়ের সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদে জলঙ্গী থানা এলাকার বাসিন্দারা। বৃষ্টির আশাতে যথাযথ নিয়ম মেনে মচ্ছ রনি বা দধি কাদা খেলায় মাতলো গ্রামবাসীরা। বৃহস্পতিবার দিনভর জলঙ্গী থানার ঝাউদিয়া গ্রামের বাসিন্দারা মেতে ওঠে ব্যাঙের বিয়েতে। রীতিমতো নিয়ম বিধি মেনে দেওয়া হয় ব্যাঙের বিয়ে। এদিন দুপুরে চড়া রোদকে উপেক্ষা করে ব্যাঙের বিয়ে উপলক্ষে জলকাদা খেলায় মেতে ওঠে গ্রামের কচিকাঁচারা। এই বিয়ে উপলক্ষে গ্রামে চাঁদা তুলে রাতে গণ ভোজনেরও আয়োজন করেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের কথায় জানা যায় বহুকাল ধরে এই প্রথা চলে আসছে গ্রাম বাংলায়। তাদের বিশ্বাস- মচ্ছ রনি বা দধি কাদা খেলার মধ্য দিয়ে ব্যাঙের বিয়ে দেওয়া হলে বৃষ্টির দেখা মেলে খুব শীঘ্রই। শুধুমাত্র বৃষ্টির আশাতেই ব্যাঙের বিয়ের এই সিদ্ধান্ত এবং যথাযথ রীতি মেনে এই আয়োজন বলে জানান গ্রামবাসীরা।
Friday, June 21, 2019
দেখুন কি করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment