পুকুর নিয়ে ধুন্ধুমার - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 21, 2019

পুকুর নিয়ে ধুন্ধুমার

উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত এক নম্বর গ্রামপঞ্চায়েতের দোগাছিয়া গ্রামে পুকুরে মাছ চাষ করা নিয়ে ঝামেলা বাধে একটি পরিবারের মধ্যে | রহিম উদ্দিন 42 নামে এক ব্যাক্তি তার পুকুরে মাছ ধরার সময় তার মাসি লতিফা 70 ও তার তিন ছেলে আব্দুল্লা 45,ইনজামুল হক 22,ও ইন্দালুর 27 - রহিম উদ্দিনের উপর চড়াও হয় | লতিফা তাকে হাতুড়ি দিয়ে বুকে মারে ও তার ছেলেরাও তাকে মারধর করে | রহিম উদ্দিন ও তার পরিবারের লোকজন তার মাসি ও তার ছেলেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারপর তাকে কার্তিক পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সেখান থেকে তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় |

No comments:

Post a Comment

Post Top Ad