ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হ'ল পাশাপাশি সাতটি দোকান - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 21, 2019

ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হ'ল পাশাপাশি সাতটি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হ'ল পাশাপাশি সাতটি দোকান। শুক্রবার ভোররাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে ইসলামপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলবাহিনী ও ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় মানুষজন ও দমকলবাহিনীর ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ভস্মীভূত হয়ে যায় ওই সাতটি দোকানের যথাসর্বস্ব। দোকান সংলগ্ন ডাস্টবিন থেকে আগুন ছড়িয়ে কাকভোরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়দের অনুমান। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকার বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad