শৌচালয়ে ছাত্রী! - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 21, 2019

শৌচালয়ে ছাত্রী!

দক্ষিণ কলকাতার একটি নামি বেসরকারি স্কুলের শৌচালয় থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো দশম শ্রেণীর এক ছাত্রী। মুখে পলিথিন বাঁধা অবস্থায় পাওয়া গেছে। অর্থাৎ শ্বাস রোধের চেষ্টা। এবং হাতের একটি শিরা কাটা ছিল। বিষয়টিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলা হলেও, আত্মহত্যা নাকি খুন সে বিষয়ে যথেষ্ট ধন্দে পুলিশ। শৌচালয় থেকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়, দাবী ডাক্তারদের। সিসিটিভি ফুটেজ তদন্ত করছে পুলিশ। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষক কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকলের চোখ এড়িয়ে কিভাবে স্কুল চলাকালীন একটি ছাত্রীর দেহ নৃশংস অবস্থায় বাথরুমের মধ্যে পাওয়া গেল, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

No comments:

Post a Comment

Post Top Ad