পস্ক আইনে 7 বছরের সাজা হল এক ধর্ষকের। গত ১০ নভেম্বর ২০১৫ সালের জগদ্দল থানার নবপল্লী তে কালীপুজোর রাতে ১৩ বছরের এক কিশোরীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণে করে চন্দন সরকার। এই ঘটনার পরের দিনই চন্দন সরকার কে গ্রেপ্তার করেছিল জগদ্দল থানার পুলিশ। গতকাল চন্দন কে দোষী সাব্যস্ত করে জেলার দ্বিতীয় দায়রা আদালতের বিচারক দুলাল চন্দ্র কর। এদিন সাজা দেওয়ার সময় বিচারক বলেন এই মামলার আইন এর সর্বনিম্ন সাজা দিলাম। তাতে সাজাপ্রাপ্ত চন্দনকে সাত বছর জেল খাটতে হবে এবং এক লাখ টাকা জরিমানা দিতে হবে। এই মামলায় ধর্ষিতাকে সাড়ে চার লক্ষ টাকা দেওয়া হবে । সাজা নিয়ে সরকারি আইনজীবী বলেন এই কম সাজা তারা মানছেন না।এই রায়ের বিরুদ্ধে ও সাজা বাড়ানোর আর্জি নিয়ে নিয়ে তারা উচ্চ আদালতে যাবেন।
Wednesday, June 19, 2019
৭ বছরের সাজা হল এক ধর্ষকের
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment