বনগাঁর দলত্যাগী কাউন্সিলররা আবার তৃণমূল ফিরবেনঃ জ্যোতিপ্রিয় বারাসতঃ বনগাঁর দলত্যাগী কাউন্সিলররা আবার তৃণমূলে ফিরবেন। বুধবার বারাসতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি বলেন, 'কাউন্সলরদের ভয় দেখিয়ে প্লেনে তুলে দেওয়া হয়েছে। তাতে কোনও লাভ হবে না। ফিরে এসে দেখবেন, ওই কাউন্সলররা আবার আমাদের দলে চলে আসবেন।' এদিন বারাসত রবীন্দ্রভবনে তৃণমূলের ওই সভায় উপস্থিত ছিলেন জেলার পাঁচ লোকসভার নেতা-কর্মীরা।
Wednesday, June 19, 2019
বনগাঁর দলত্যাগী কাউন্সিলররা আবার তৃণমূল ফিরবেনঃ জ্যোতিপ্রিয়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment