কর্তব্যরত অবস্থায় হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হ'ল এক বীর জওয়ানের। মৃত জওয়ানের নাম সাইদুল রহমান মল্লিক। মৃত জওয়ান মুর্শিদাবাদে রেজিনগরের বাসিন্দা। দীর্ঘ কয়েকবছর ধরে কাশ্মীরে কর্মরত ছিলেন ওই জওয়ান। সিআরপিএফের ৩৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন বছর পঞ্চাশের সাইদুল রহমান মল্লিক। মঙ্গলবার সকালে ডিউটি করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ওই জওয়ান। এরপর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। বুধবার দুপুরে রেজিনগরে আন্দুলবেড়িয়ায় নিজের গ্রামের বাড়িতে দেহ এসে পৌঁছায় তার। আকস্মিক এই মৃত্যুতে স্বভাবতই শোকস্তব্ধ হয়ে পড়ে তার পরিবার, বীর জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া নামে গোটা এলাকায়।
Wednesday, June 19, 2019
কর্তব্যরত অবস্থায় হৃদ রোগে আক্রান্ত বীর জওয়ান
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment