জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে এলাকার সাধারণ মানুষের বাড়িঘর দোকান এবং তৃণমূলের দলীয় কার্যালয় ভাংচুর - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, June 19, 2019

জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে এলাকার সাধারণ মানুষের বাড়িঘর দোকান এবং তৃণমূলের দলীয় কার্যালয় ভাংচুর

জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে এলাকার সাধারণ মানুষের বাড়িঘর দোকান এবং তৃণমূলের দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠল স গুনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নদিয়া জেলার কল্যাণীর সগুনা এলাকার আনন্দ নগর সুভাষ নগর এলাকায়। স্থানীয় সূত্রে খবর রাত এগারটা থেকে সাড়ে এগারোটা নাগাদ কাপড়ে মুখ ঢাকা অবস্থায় 10 থেকে 15 জন দুষ্কৃতী এলাকায় এলোপাথাড়ি বোমাবাজি ও গুলি ছোড়ে। সেই সাথে ভাঙচুর করে তৃণমূলের দলীয় কার্যালয় সহ বেশ কয়েকটি দোকান। দুষ্কৃতীদের হাত থেকে বাদ যায়নি প্রাক্তন সেনা কর্মীর বাড়িও ।সাধারণ মানুষের বাড়ি ঢুকে ঢুকে গুলি করে খুন করে দেওয়ার হুমকি দেয় সাথে ভাঙচুর চালায় এমনকি কয়েকজন কে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পালিয়ে যায় দুষ্কৃতী দল। এলাকার মানুষের দাবি তারা কোন দল করে সেটা জানি না তবে তারা মুখে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল তাণ্ডব চালানোর সময়। এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে জনগণের।

No comments:

Post a Comment

Post Top Ad