বারাসাত হাসপাতালে মাইক বাজিয়ে প্রতিবাদ মিছিল করল আই এম এ বারাসাত শাখা।সংগঠনের সভাপতি তপন কুমার বিশ্বাসের দাবী মানুষ কে আজকের কর্মবিরতির কথা জানাতেই মাইক ফুকতে হয়েছে হাসপাতালে। এইদিন বারাসাত হাসপাতালে আউটডোর পরিসেবা বন্ধ ছিল। সকাল ৯টায় টিকিট কাউন্টার খোলা হয় এই হাসপাতালে প্রতিদিন।গড়ে ২৪০০ নতুন টিকিট ও পুরানো মিলিয়ে এ প্রায় সাড়ে চার হাজার মানুষ প্রতিদিন আউটডোরে চিকিৎসা নেন।এদিন সেখানে দরজা বন্ধ সব আউট ডোরে।মোতায়ন পুলিশ।চালু রয়েছে শুধু জরুরী পরিসেবা।সেখানেই আউট ডোর এ আসা শুধু মাত্র শিশুদের চিকিৎসার জন্য একটি কাউন্টার খোলা হয়েছে।কিন্তু অসুস্থ মানুষ আউটডোর এ চিকিৎসা করাতে ভোর চারটে থেকে লাইন দিয়েছে এদিনও এই হাসপাতালে। তবে আউটডোর বন্ধ থাকায় চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে রুগিরা।শুধুমাত্র বারাসাত হাসপাতালেই নয় এদিন চিকিৎসা পরিসেবা বন্ধ রাখেছেন প্রাইভেট চেম্বার ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক রা।আই এম এ বারাসাতের দাবী সব ক্ষেত্রে শুধু মাত্র আউট ডোর পরিসেবা বন্ধ। জরুরি পরিসেবা চালু রেখে তারা আজ প্রতিবাদে সামিল হয়েছেন।
Wednesday, June 19, 2019
হাসপাতালে মাইক বাজিয়ে প্রতিবাদ মিছিল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment