অনলাইন সংস্থা থেকে কেনাকাটা করতে গিয়ে প্রতারণার শিকার স্কুল শিক্ষক । খোয়া গেল ছাব্বিশ হাজার টাকা। ঘটনাটি অশোকনগর থানার কাঁকপুল কল্পতরু এলাকার। পেশায় স্কুল শিক্ষক সমর চক্রবর্তী বুধবার একটি অনলাইন সংস্থা থেকে গান শোনার বক্স অর্ডার করে। পরবর্তীতে জিনিসটি ক্রয় করার জন্য তাদের সাথে ফোনে যোগাযোগ করলে তারা জানায় অডারটি ক্যান্সেল হয়েছে। সেই মত কিছু নির্দেশ দেয় তারা। পরবর্তীতে দেখে তার কেডিট কার্ড থেকে দুই ভাগে কুড়ি হাজার টাকা এবং পরবর্তীতে একটি ব্যাঙ্ক থেকে ছয় হাজার টাকা খোয়া যায়। । সাথে সাথে বৃহস্পতিবার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করলে যানতে পারে ভিন রাজ্য থেকে এই টাকা তোলা হয়েছে। সাথে সাথে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিক্ষক। তদন্তে অশোকনগর থানা।
Friday, June 28, 2019
অনলাইন সংস্থা থেকে কেনাকাটা করতে গিয়ে প্রতারণার শিকার স্কুল শিক্ষক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment