গুরাপের সাতুর গ্রামে পুলিশের গুলিতে আহত জয়চাঁদ মালিক।তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে গুরাপের বাথানগরিয়ার আসপাড়ায় বিজেপি সমর্থক সাধন বাউল দাস জয় শ্রী রাম বলায় তাকে তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরা টাঙি কুড়ুল দিয়ে মারে।গুরুতর জখম বিজেপি সমর্থককে ধনিয়াখালী গ্রামীন থেকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।সেই ঘটনার তদন্তে যায় গুরাপ থানার পুলিশ।বাথানগরিয়া মোরে বিজেপি সমর্থক সুভেন্দু মালিকের বাইক আটকানো নিয়ে পুলিশের সঙ্গে বচসা।মারধোর করা হয় বলে অভিযোগ।সুভেন্দু গ্রামে ফিরে গেলে পুলিশ ওই গ্রামে ঢোকে।তখনই পুলিশকে ঘিরে গ্রামবাসীরা শুরু করে বিক্ষোভ।নিরপরাধ বিজেপি সমর্থককে কেন মারধোর করা হল এই অভিযোগে পুলিশের সাথে গ্রামবাসীদের ধ্বস্তাধস্তি শুরু হয়।অভিযোগ তখনি পুলিশ গুলি চালায়।তাতেই আহত হন জয়চাঁদ মালিক।এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে।তিনজন পুলিশ কর্মিকে উদ্ধারে গ্রামে ঢোকে বিশাল পুলিশ বাহিনী।তিন পুলিশ কর্মিকে উদ্ধার করে। হুগলি জেলা গ্রামীন পুলিশ সুপার সুখেন্দু হীরা গুলি চলার কথা স্বীকার করেছেন।তিনি বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ গ্রামে গেলে পুলিশ আকান্ত হয়।পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তির সময় পিস্তল কেরে নেওয়ার চেষ্টা করে গ্রামবাসীর।তখনই গুলি চলে।
Friday, June 28, 2019
গুরাপের সাতুর গ্রামে বিজেপিকে পুলিশের গুলি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment